Saturday, April 4, 2026

তারাতলা কেপিটি কলোনিতে আগুনে ভষ্মীভূত ২৫ ঝুপড়ি, পুণর্বাসনের আশ্বাস মেয়রের

Date:

Share post:

ফের এক অগ্নিকাণ্ডের সাক্ষী শহর কলকাতা। সোমবার সন্ধ্যায় তারাতলার (Taratala) কেপিটি কলোনিতে আগুন লাগে। খুব দ্রুত আগুন পাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ায় পরপর প্রায় ২৫টি ঝুপড়ি পুড়ে যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Kahim)। ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুণর্বাসনেরও প্রতিশ্রুতি দেন তিনি। প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের (fire brigade) সাতটি ইঞ্জিন।

সোমবার সন্ধ্যায় কেপিটি কলোনির (KPT colony) পাশের বস্তিতে আগুন লাগে। এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে বাসিন্দারা কিছু বুঝে নিজেদের প্রয়োজনীয় জিনিস সরিয়ে আনার আগেই আগুনের গ্রাসে চলে যায় তাদের ঝুপড়ি। অন্যদিকে দমকল তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঘটনাস্থলে পৌঁছান ফিরহাদ হাকিম।

মেয়র (Mayor) জানান, বাসিন্দারা অত্যন্ত কষ্ট করে ঝুপড়িতে বাস করেন। আগুনে তাঁদের সর্বস্ব খোয়া গিয়েছে। কী থেকে আগুন লাগল, শর্ট সার্কিট (short circuit) না গ্যাস সিলিন্ডার (gas cylinder) থেকে তা তদন্ত করে দেখবে ফরেনসিক বিশেষজ্ঞরা। তাঁদের পুণর্বাসনের জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করা হবে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারেন তারাতলার বস্তিটিতে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...