Wednesday, June 24, 2026

ফের লোকালয়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত চা শ্রমিকের বাড়ি

Date:

Share post:

ফের লোকালয়ে চলে এল হাতি। দলছুট হাতির হানায় ক্ষতিগ্রস্ত একটি চা শ্রমিকের বাড়ি। ভেঙেচুরে শেষ করেছে ঘরের আসবাব পত্র। এমনকি ঘরে মজুত করা খাবারও খেয়ে সাবার করেছে দলছুট হাতিটি। সেই সময় বাড়ির লোক বাড়ি থেকে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ডাংগি ডিভিশন এলাকায়।

জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ৩টা নাগাদ খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে ডাংগি চা বাগানের পুনিয়া লাইনে। সেখানে বিরুল ওঁরাও এর শ্রমিক আবাস গুঁড়িয়ে দেয় হাতিটি। এরপর স্থানীয় মানুষের চিৎকারে হাতিটি ফের খরিয়ার বন্দর জঙ্গলে চলে যায়। এর আগেও ডাঙ্গী ডিভিশন চা বাগানে হাতির হানায় বহু ঘর বাড়ি ভাঙ্গার ঘটনা ঘটেছে। এলাকায় হাতির হানা রুখতে বন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দফতরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...