Saturday, April 4, 2026

যে কোনও শাখা সংগঠনে রদবদল চাইলে অরূপের কাছে ৩টি করে নাম পাঠান: নির্দেশ তৃণমূল সভানেত্রীর

Date:

Share post:

জেলা থেকে কলকাতা সব জায়গার যে কোনও শাখা সংগঠনে রদবদল চাইলে নাম পাঠাতে পারেন বিধায়করা। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৫ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) কাছে সেই নাম পৌঁছতে হবে। জেলাওয়াড়ি নাম দেওয়ার ক্ষেত্রে স্থানীয় বিধায়কের মতামত থাকবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী নিজেই। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ নির্দেশ দিলেন মমতা।

এখন থেকেই কার্যত দলকে মাঠে নেমে পড়তে হবে জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। ইটাহারের বিধায়ক ও দলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেনের কাজের ব্যাপক প্রশংসা করেন দলনেত্রী। বলেন, মোশারফ যেভাবে গ্রামের বুথে পড়ে থেকে ১২-১৪ ঘণ্টা কাজ করছে, প্রতিদিন জনসংযোগ করছেন, পুরনো তৃণমূল কর্মীদের কাছে যাচ্ছেন, তাঁদের মান ভাঙাচ্ছেন- এটা দেখে শেখা উচিত। এটা রাজ্যে মডেল হওয়া উচিত। এরপর মোশারফকে তিনি নির্দেশ দেন, তাঁর কাজ সম্পর্কে বাকিদের জানাতে।

এদিন মালদহের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, সাবিনা ইয়াসমিন-সহ বাকিদের সব কিছু মিটিয়ে নিয়ে একযোগে কাজে ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন নেত্রী (Mamata Banerjee)। দুর্গাপুরের বিধায়কদেরও সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...