Wednesday, June 24, 2026

২৬-এ দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফিরব আমরা: পরিষদীয় বৈঠকে আত্মবিশ্বাসী তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

দিল্লির বিধানসভা নির্বাচনে গদি হারিয়েছে আপ। ২৬ বছর পরে দিল্লির দখল করে নিয়েছে পদ্মশিবির। কিন্তু তার কোনও প্রভাব পড়বে না বাংলায়। ২০২৬-এও দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূল (TMC)। সোমবার, পরিষদীয় দলের বৈঠকে আত্মবিশ্বাসী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তাঁর বার্তা, বাংলার ভোটে কারও প্রয়োজন নেই তৃণমূলের। একা লড়েই ফের ক্ষমতায় আসবে বর্তমান শাসকদল।

সোমবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন (Assembly Budget Session)। তার আগে বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা জানান, “বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৬-এ আমরাই ফিরব।“

একই সঙ্গে দলীয় বিধায়কদের সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। তাঁর কথায়, “বিজেপি ভোটে জেতার জন্য ভিনরাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে। সতর্ক হতে হবে।”

২৬ বছর পর দিল্লির মসনদ দখল করেছে BJP। এর পরেই বিজেপির অনেক নেতাই বাংলা দখলের দিবা স্বপ্ন দেখছেন। এদিন সেই জল্পনায় পাত্তা না দিয়ে ক্ষমতায় থাকার বার্তা দিলেন আত্মবিশ্বাসী মমতা। জানালেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে শাসকদলই। রাজনৈতিক মহলের মতেও, গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির পক্ষে বাংলা জয় কার্যত অসম্ভব।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...