Saturday, April 4, 2026

বোলপুরের বহুতলে অগ্নিকাণ্ড! মৃত দুই, শিশুসহ জখম অন্তত ৬

Date:

Share post:

বোলপুর (Bolpur) শ্রীনিকেতন রোডের ওপর জনবহুল এলাকায় বহুতলে আগুন। সোমবার সন্ধ্যা ৬:১৫ নাগাদ আগুন নজরে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শর্টসার্কিট থেকে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে ৬২ এবং ৬৮ বছরে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুই শিশুসহ জখম ৬ জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

অগ্নিদগ্ধ বহুতলে ১৬ টি পরিবারের বাস বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়া মাত্রই বাসিন্দাদের মধ্যে আতঙ্কের জেরে হুড়োহুড়ি পড়ে যায় এবং অনেকেই ফ্লাটের ছাদে চলে যান। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সিঁড়ি ভেঙে দুই বয়স্ক ব্যক্তি ছাদে পৌঁছতে পারেননি। নিজের ফ্ল্যাটের করিডোরেই কার্যত ঝলসে মৃত্যু হয় তাঁদের। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় (Rana Mukhopadhyay) জানিয়েছেন আপাতত ফ্ল্যাটটি সিল করা হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...