Saturday, June 27, 2026

সীমান্তে টহলদারির সময় আইইডি বিস্ফোরণ, কাশ্মীরে নিহত ২ জওয়ান

Date:

Share post:

জঙ্গি নাশকতা বন্ধে তৎপরতায় ফের জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) প্রাণ গেল ২ জওয়ানের। জঙ্গিদের আইইডি বিস্ফোরণের (IED blast) ঘটনার পরে কাশ্মীরের আখনুর সেক্টরে (Akhnoor sector) লাইন অফ কন্ট্রোলে (LoC) শুরু তল্লাশি। চলতি মাসে এই নিয়ে তিনবার কাশ্মীরে আক্রান্ত সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন নীতি যে কেন্দ্রের সরকারের ব্যর্থ নীতি, তা ফের প্রমাণিত একাধিক ঘটনায়।

জম্মু ও কাশ্মীরের ভিতরে নাশকতামূলক কার্যকলাপে রাশ টানা গিয়েছে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই। মুখ্যমন্ত্রী ওমন আবদুল্লার (Omar Abdullah) নেতৃত্বে কাশ্মীর সরকার একদিকে সাধারণ মানুষের প্রয়োজনের দিকে নজর রেখেছে। সেই সঙ্গে প্রশাসনিকভাবে জঙ্গি দমনে কাজ শুরু হয়েছে। কিন্তু সীমান্ত লাগোয়া সীমান্ত রক্ষী বাহিনীর অধীনস্ত এলাকায় কমানো যায়নি নাশকতামূলক কাজ।

মঙ্গলবার সকালে আখনুর সেক্টরে এলওসি (LoC) বরাবর নজরদারি চালানোর সময় লালেলিতে জঙ্গিদের রাখা আইইডি বিস্ফোরণ (IED blast) হয়। মারা যান দুই জওয়ান। এরপরই এলাকা জুড়ে তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। চলতি মাসে এক আগে একবার এলওসি-র কাছে রাজৌরি সেক্টরে হামলা চালানো হয়, যেখানে গুলিতে আহত এক জওয়ান। আবার খেরিতেও সীমান্ত লাগোয়া এলাকায় টহলদারি চালানো জওয়ানদের উপর হামলা চালানো হয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...