Saturday, June 27, 2026

‘অন ডিউটি’ চিকিৎসক – স্বাস্থ্যকর্মীদের হাসপাতালের ইন্টারনেট ব্যবহারে রাশ কর্তৃপক্ষের

Date:

Share post:

হাসপাতালে ‘অন ডিউটি’ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোনের ব্যবহারে রাশ টানতে আরও কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই মর্মে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের ফলে সরকারি মেডিক্যাল কলেজে আর যথেচ্ছভাবে ‘ফ্রি ওয়াইফাই’ ব্যবহার করা যাবে না। কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করে দিল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ সবরকম সোশ্যাল মিডিয়া সাইট। ব্লক করা হল প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট, বাণিজ্যিক ওয়েবসাইট, সিনেমা-ওয়েব সিরিজের সাইট, নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হটস্টার! এমনকী জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিটের মতো ফুড ডেলিভারি অ্যাপগুলিও ব্লক করা হয়েছে।

এনআরএসে নতুন করে ইন্টারনেটের ফায়ারওয়্যার সিস্টেম বসানো হচ্ছে। হাসপাতালে এই ইন্টারনেট পরিষেবা একমাত্র প্রশাসনিক এবং শিক্ষামূলক কাজেই ব্যবহৃত হবে, সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। একমাত্র খোলা থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটগুলি, হোয়াটসঅ্যাপ, জিমেইল, ইয়াহু এবং ভিডিও কনফারেন্সের জন্য প্রয়োজনীয় সাইটগুলি।

আরও পড়ুন- দুই চিকিৎসককে নোটিশ স্বাস্থ্য দফতরের: প্রাইভেট সংস্থায় স্বাস্থ্য সাথীর বেনিয়মে তলব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...