Friday, April 3, 2026

ম্যাকাউটে ছাত্রী মৃত্যুর ঘটনায় বাড়ছে বিক্ষোভ, বাতিল পরীক্ষা

Date:

Share post:

নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (MAKAUT) হোস্টেলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বাড়ছে বিক্ষোভ। সোমবার রাতে এম টেক-এর প্রথম বর্ষের পড়ুয়া সায়নীর মৃত্যুর খবর আসতেই বিক্ষোভ ফেটে পড়েন বাকি ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেও চলছে বিক্ষোভ। রেজিস্টারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এদিন ম্যাকাউটের (MAKAUT) প্রধান গেট বন্ধ রাখা হয়েছে এবং পড়ুয়াদের বিক্ষোভের জেরে আজকের মতো সব পরীক্ষা বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ছাত্র-ছাত্রীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও শুধুমাত্র কর্তৃপক্ষের গাফিলতি জেরে ছাত্রীকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। আর সেই কারণেই একটি তরতাজা প্রাণ চলে গেল। এই প্রসঙ্গে উপাচার্য জানিয়েছেন, যখন দুর্ঘটনা ঘটে সেই মুহূর্তে কোনও অ্যাম্বুলেন্স চালক সেখানে ছিলেন না তাই পরিষেবা দেওয়া সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাংশের দাবি ওই ছাত্রী সোমবার পরীক্ষা চলাকালীন টুকলি করছিলেন আর সেই সময় শিক্ষক তাঁকে বকাবকি করায় চরম সিদ্ধান্ত দিয়েছেন সায়নী। যদিও মৃতার সহপাঠীদের দাবি পড়ুয়াকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়াই হয়নি। বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থার দিকেই আঙ্গুল তুলছেন তাঁরা। সবমিলিয়ে এখনও উত্তেজনা রয়েছে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...