Saturday, June 27, 2026

হঠাৎই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে সৌরভ: কী কথা বাংলার দিদি-দাদার!

Date:

Share post:

BGBS-র মঞ্চে বাংলায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানান ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourabh Ganguli)। তার পরে আচমকাই মঙ্গলবার বিকেলে নবান্নে হাজির মহারাজ। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মিনিট পঁতাল্লিশ কথা হয়েছে BCCI-এর প্রাক্তন সভাপতির। যদিও তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু না জানানো হলেও পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সৌরভের প্রস্তাবিত শিল্পের জমি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেরর মঞ্চে বাংলার শিল্প পরিবেশ নিয়ে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক। বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করছেন, যাতে বাংলাও এগিয়ে যায়। আমি ব্যবসা বিশেষ বুঝি না। তবে গত এক বছর ধরে এই রাজ্যে বিনিয়োগ করার অভিজ্ঞতা থেকে বুঝেছি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই নয় ওঁর দফতর থেকেও খুব সাহায্য ও সমর্থন পেয়েছি। এই রাজ্য আরও বিনিয়োগ টানবে বলেই আমার আশা।” বিভিন্ন দেশের কনসাল জেনারেল, দেশ-বিদেশের তাবড় শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান সৌরভ (Sourabh Ganguli)। বলেন, তাঁর তৃতীয় ইস্পাত কারখানা শীঘ্রই সামনে আসবে।

এরপরেই এদিন নবান্নে (Nabanna) গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মহারাজ। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছন। ৪৫ মিনিট আলোচনার পরে সন্ধে সোয়া ছটা নাগাদ নবান্ন থেকে বের হন তিনি। সূত্রের খবর, ১ টাকা নয়, ১০০ কোটি টাকা দিয়ে শালবনিতে ৩৫০ একর জমি কিনেছেন সৌরভ। সরকারি টেন্ডারের মাধ্যমে জমি কেনা হয়েছে বলে জানা গিয়েছে। এই জমি আগে প্রয়াগের কাছে ছিল। সেই জমি ২০ লাখ একর হিসেবে কিনেছেন সৌরভ। কিন্তু এই জমি নিয়ে জটিলতা তৈরি হয়। ১৩ ফেব্রুয়ারি শুনানি। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশষজ্ঞ মহলের।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...