Saturday, June 27, 2026

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ বিরুদ্ধে কোন মাঠে খেলবে ভারত? জানাল ফেডারেশন

Date:

Share post:

আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। আর সেই ম্যাচটি হতে চলেছে শিলং-এ। এদিন এমনটাই জানান হল এআইএফএফের তরফ থেকে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানান হয়েছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ব্লু টাইগার্সরা।

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১৯ মার্চ শিলংয়েই মালদ্বীপের বিরুদ্ধে ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। জানা গিয়েছে, দুটি ম্যাচই খেলা হবে সন্ধে সাতটা থেকে।

২০২৭ সালে সৌদি আরবে খেলা হবে এএফসি এশিয়ান কাপ। এই প্রতিযোগিতায় গত দু’বার মূলপর্বে খেলেছিল ভারত। এবারও মূলপর্বে খেলার লক্ষ্য নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে কোয়ালিফায়ার পর্বে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। আসন্ন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে দলগুলোর। ভারতের প্রথম হোম ম্যাচ ২৫ মার্চ।

আরও পড়ুন- অবশেষে নিজের ইউটিউবে অনন্যা-সারা আলি খানদের সার্চ হিস্ট্রি নিয়ে মুখ খুললেন রিয়ান, কী বললেন তিনি?

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...