Saturday, April 4, 2026

এবার মহেশতলায় হেলে পড়ল দুটি বাড়ি, আতঙ্কিত এলাকালবাসী

Date:

Share post:

এবার বজবজে হেলে পড়ল দুটি বাড়ি। আতঙ্কিত বাড়ির মালিক থেকে শুরু করে আশপাশের মানুষ।জানা গিয়েছে, মেটিয়াব্রুজ বিধানসভা এলাকার মহেশতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচুর পাশি পাড়া মোড়ের কাছে হেলে পড়েছে দুটি বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, বিল্ডিংগুলি প্রায় ৭ থেকে ৮ বছর আগে তৈরি হয়েছে। আরও জানা গিয়েছে, সরকারি জায়গার উপরেই নির্মাণ করা হয়েছে এই বাড়িগুলি। প্রশ্ন উঠছে সরকারি জায়গায় পুর-প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে গড়ে উঠল এই বাড়ি?

যদি প্ল্যান থাকে তাহলে সরকারি জায়গায় কিভাবে বাড়ির প্ল্যান পাস হলো? সেই নিয়েও উঠছে প্রশ্ন।এই ঘটনার পর মহেশতলা পুরসভার পক্ষ থেকে পরিদর্শনে যান আবাসন বিভাগের আধিকারিকরা। পাশাপাশি রবীন্দ্রনগর থানা থেকে পরিদর্শনে যান পুলিশ আধিকারিক।মহেশতলা পুরসভার পুরপ্রধান দুলাল দাস জানান, পুরসভা থেকে আধিকারিকরা গিয়েছিলেন। বাড়ি দুটি  ভেঙে দেওয়ার জন্য নোটিশ করতে বলা হয়েছে। যদি না ভাঙে, তাহলে আইনি ব্যবস্থা নিয়ে যা করণীয় অবশ্যই করা হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...