Tuesday, March 31, 2026

আরজি কর মামলায় সন্দীপের বিরুদ্ধে কড়া মন্তব্য হাইকোর্টের

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির শুনানিতে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।তিনি বলেন, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা অত্যন্ত গুরুতর।মঙ্গলবার বিচারপতি আরও বলেছেন, এই জাতীয় দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। স্বাস্থ্য ব্যবস্থা ও প্রশাসনকেও তা দূষিত করে তোলে।আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি তদন্তকারী সংস্থার থেকে পেতে সমস্যা হচ্ছে। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ও বাকি অভিক্তরা। মঙ্গলবার সেই সংক্রান্ত মামলারই শুনানি হয়।

মঙ্গলবার আরজি কর দুর্নীতি সংক্রান্ত মামলার নথি ইস্যুতে মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে।ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালত মনে করছে এই অভিযোগে আইন মেনেই দ্রুত বিচার হলে সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে, এই মামলায় সরকারি আধিকরিকেরা যুক্ত রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তাই দ্রুত বিচার শুরু করাও প্রয়োজন।মঙ্গলবার সন্দীপের আইনজীবী আদালতে জানিয়েছেন, ৪৬২টি নথির মধ্যে সিবিআই-এর থেকে ২১৬টি নথি তারা পেয়েছেন। বুধবারের মধ্যে সিবিআইকে সমস্ত নথি হস্তান্তর করতে বলা হয়েছে।এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ ফেব্রুয়ারি। এর আগে বৃহস্পতিবার সন্দীপের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই সময়ই হাইকোর্ট জানিয়েছিল চার্জশিট সিবিআই দফতর থেকে আনিয়ে পড়তে পারেন সন্দীপ-সহ অভিযুক্তরা।

আরও পড়ুন- অভাব-অভিযোগ শুনতে এবার সরাসরি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...