Saturday, March 14, 2026

আশালঙ্কার ব্যাটিং ঝড়-থিকশানার ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া

Date:

Share post:

গলে অনুষ্ঠিত দুই টেস্টেই অস্ট্রেলিয়ার কাছে খুব খারাপভাবে হেরেছে শ্রীলঙ্কা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই অস্ট্রেলিয়াকে দাঁড়াতে দিল না লঙ্কান ক্রিকেটাররা। বিশেষ করে অধিনায়ক চারিথ আশালঙ্কা এবং স্পিনার মহেশ থিকসানার কাছে মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া।আশালঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতে মায়াবি ঘূর্ণির জাল তৈরি করেন মহেশ থিকসানা। তাতে প্রথম ওয়ানডেতে ৪৯ রানের ব্যবধানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা।

চারিথ আশালঙ্কার ১২১ রান সত্ত্বেও শ্রীলঙ্কার দলীয় মোট স্কোর ছিল ২১৪ রানের। এই রানও টপকাতে পারল না অস্ট্রেলিয়া। একের পর এক উইকেট হারিয়ে ৩৩.৫ ওভারেই ১৬৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরু থেকেই অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে একাই ঝড় তোলেন অধিনায়ক চারিথ আশালঙ্কা। ১২৬ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন দুনিথ ভেল্লালাগে। ১৯ রান করেন কুশল মেন্ডিস। বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ান বোলারদের সামনে। শেষ পর্যন্ত ৪৬ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

সিন অ্যাবট নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন স্পেন্সার জনসন, অ্যারোন হার্ডি ও নাথান এলিস। অন্যটি নেন ম্যাথিউ শট।জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়াও। ৩৮ বলে সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালেক্স ক্যারে। ৩২ রান করেন অ্যারোন হার্ডি। ২০ রান করে নেন সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পা। মহেশ থিকসানা ৪ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও দুনিথ ভেল্লালাগে। ১টি করে উইকেট নেন ওয়ানিদু হাসারাঙা ও চারিথ আশালঙ্কা।লোয়ার মিডল ও লোয়ার অর্ডারের তিন ব্যাটসম্যান অ্যারন হার্ডি, সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পা যথাসাধ্য চেষ্টা করলেও শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন। ৪০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার লঙ্কান স্পিনার থিকশানা। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে আয়োজিত এই সিরিজে অস্ট্রেলিয়াই এখন পিছিয়ে। সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে, যারা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি!

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...