Wednesday, June 24, 2026

ভারত-ইংল্যান্ডের ক্রিকেটারেরা তৃতীয় এক দিনের ম্যাচ খেললেন সবুজ বাহুবন্ধ পরে!

Date:

Share post:

ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারেরা তৃতীয় এক দিনের ম্যাচ খেললেন সবুজ বাহুবন্ধ পরে। রোহিত শর্মা, জস বাটলারদের পরা সবুজ বাহুবন্ধের নজর কেড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি উদ্যোগে শামিল হয়েছেন দু’দেশের ক্রিকেটারেরা।অহমদাবাদে টস করার সময়ই দু’দলের অধিনায়কের সবুজ বাহুবন্ধ নজরে পড়েছে। তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বুধবারের সবুজ বাহুবন্ধেরও আলাদা অর্থ রয়েছে। রোহিত, বাটলারের এই বাহুবন্ধ পরেছেন সচেতনতার উদ্দেশ্যে। অঙ্গদানের ব্যাপারে ক্রিকেটপ্রেমীদের সচেতন এবং উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে আইসিসি। ‘ডোনেট অর্গ্যান্স, সেভ লাইভস’ কর্মসূচির প্রচারের জন্য ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারেরা সবুজ বাহুবন্ধ পরে মাঠে খেললেন তৃতীয় এক দিনের ম্যাচে। ম্যাচের আম্পায়ারেরাও সবুজ বাহুবন্ধ পরে মাঠে নামেন।

দু’দিন আগে বিসিসিআইয়ের পক্ষে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। তাতে সাধারণ মানুষকে অঙ্গদানের বার্তা দেন বিরাট কোহলি। বার্তা দিয়েছিলেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক শুভমন গিলও। বিসিসিআইয়ের বার্তা, এক জনের অঙ্গে প্রাণ ফিরে পেতে পারেন আট জন। তাই এই মহৎ উদ্যোগে সকলের এগিয়ে আসা উচিত।

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...