Tuesday, June 23, 2026

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজ ৩-০-এ জয় ভারতের

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য ছিল এটাই শেষ প্রস্তুতি ম্যাচ, যেখানে তারা ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৩ ম্যাচের সিরিজে ৩-০-এ জয়লাভ করেছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে ঝড় তুলে ৩৫৬ রান করে। এরপর ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ভারত সিরিজে ১৪২ রানের বিশাল জয় নিশ্চিত করেছে।

বুধবার ভারতীয় ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন শুভমান গিল, যিনি ১০২ বলে ১১২ রান করেন। বিরাট কোহলি ৫৫ বলে ৫২ রান করে ফিরলেও তার ব্যাটিংয়ে ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছে। শ্রেয়স আয়ারও ৬৪ বলে ৭৮ রান করে দলের রানের গতি বাড়ান। কে এল রাহুল ২৯ বলে ৪০ রান করেন, যার ফলে ভারতের ইনিংসটি ৩৫৬ রান পর্যন্ত পৌঁছায়।

৩৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ডের ওপেনাররা, বেন ডাকেট এবং ফিল সল্ট কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও, ভারতীয় বোলিং তাণ্ডবে তাদের রানের গতি থেমে যায়। অর্শদীপ সিং শুরুর দুই ওপেনারকে প্যাভিলিয়নে পাঠান, এবং পরবর্তীতে হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া একে একে উইকেট তুলে নেন। কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের সাফল্যও ছিল উল্লেখযোগ্য। ইংল্যান্ডের ইনিংস মাত্র ৩৪.২ ওভারে শেষ হয়ে যায়, ১৪২ রানে পরাজিত হয় তারা।

আরও পড়ুন- প্রকল্পের নাম হবে বাংলা ভাষাতেই! জলস্বপ্ন নাম বদল নিয়ে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...