Tuesday, June 2, 2026

টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম কোনও ফ্র্যাঞ্চাইজি হিসেবে ট্রফি  ট্যুর করবে কেকেআর

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy 2025) শেষ হওয়ার পরেই  শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2025)। আইপিএলের ১৮তম সংস্করণ শুরুর আগেই, বুধবার বড় খবর শোনাল গতবারের চ্যাম্পিয়ন টিম কলকাতা নাইট রাইডার্স (KKR)। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম কোনও ফ্র্যাঞ্চাইজি হিসেবে নজির গড়তে চলেছে কেকেআর। শাহরুখ খানের টিম শহরের বাইরে বেরিয়েও ট্রফি  ট্যুর করাচ্ছে।

ভারতের ৯টি শহরের কেকেআর ভক্তরা ট্রফি-দর্শন পাবেন। ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি দিয়ে ট্রফির সফর শুরু করছে কেকেআর। এরপর গুয়াহাটি, ভুবনেশ্বর, জামশেদপুর, রাঁচি, গ্যাংটক, শিলিগুড়ি, পাটনা, দুর্গাপুর হয়ে ১৬ মার্চ তা শেষ হচ্ছে কলকাতার সাউথ সিটি মলে। নাইট ভক্তদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিতে চলেছে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি এভাবে নিজের শহরের বাইরে ট্রফি নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়নি।বছরের পর বছর ধরে কেবল কলকাতা নয়, অন্যান্য শহরেও যেসব ভক্তরা কেকেআরকে সমর্থন করে এসেছেন তাঁদের জন্য বিশেষ স্মৃতি তৈরি করতে চায় ম্যানেজমেন্ট। ভক্তরা যেন প্রিয় দলের জেতা ট্রফি চাক্ষুষ করতে পারেন, সেজন্যই আইপিএল ট্রফি নিয়ে যাওয়া হবে ৯টি শহরে।

নাইট রাইডার্স স্পোর্টসের গ্রুপ সিএমও বিন্দা দে এই প্রসঙ্গে বলেন, পূর্ব ভারতের ভক্তদের জন্য ট্রফি ট্যুর করতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত। কিছু অনিবার্য কারণে, গত মরসুমে শিরোপা জয়ের পর আমরা কলকাতায় বিজয় মিছিল করতে পারিনি। আমাদের কাছে, আমাদের ভক্তরা পরিবারের মতো। তারা সুসময়ে এবং দুঃসময়ে কেকেআরকে অপরিসীম ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আমাদের খেলোয়াড়রা গত মরসুমে ভক্তদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনেই এই ট্রফি জিতেছিল, তা ভক্তদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা।ভক্তদের এভাবেই ট্রফি জয়ের উদযাপনে শামিল করে নিচ্ছে কলকাতার দল। যেখানে যেখানে ট্রফি থাকবে, সেখানে গিয়ে ট্রফির সঙ্গে যেমন ছবি তোলা যাবে,তেমনই বিভিন্ন গেমসে অংশ নিয়ে পুরস্কার জেতারও সুযোগ থাকছে।

আগামী ২১ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে। তবে পূর্ণাঙ্গ সময়সূচি এখনও অপ্রকাশিত। তার আগেই কেকেআর তার ডাই-হার্ড ফ্যানদের দারুণ চমক দিল। গতবার গৌতম গম্ভীরের মেন্টরশিপে ও শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে কেকেআর তৃতীয়বার এই খেতাব জেতে।

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...