Saturday, April 4, 2026

কুলতলিতে বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী 

Date:

Share post:

নাবালিকা ধর্ষণের ঘটনায় ফের শিরোনামে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি (Kultali, South 24 Parganas)। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। হাতেনাতে পাকড়াও করে অভিযুক্তকে গণধোলাই স্থানীয়দের।

পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকার মা-বাবা এবং দিদি কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই অবস্থার সুযোগ নিয়ে প্রতিবেশী ‘কাকা’ বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ।নাবালিকার চিৎকারে আশেপাশের লোকজন বাড়িতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। তাঁদের সন্দেহ বাড়ে। এরপর জানলা দিয়ে নগ্ন অবস্থায় মেয়েটিকে দেখে গোটা বিষয়টি বুঝতে কোনও অসুবিধা হয়নি। প্রতিবেশী সেই মুহূর্তে ঘরের ভিতরেই ছিলেন। এরপরই অভিযুক্তের উপর চড়াও হয় স্থানীয়রা। তাঁকে গণধোলাই দেওয়ার পর খবর যায় কুলতলি থানায় (Kultali Police Station)। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বুধবার নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হবে বলে খবর। দোষীর কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...