Saturday, June 27, 2026

দক্ষিণে বাড়ল তাপমাত্রা, উত্তরে আগামী দুদিন বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

মেঘ-কুয়াশায় বুধের সকালে দক্ষিণবঙ্গে বাড়লো তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) সূত্রে খবর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। তবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। শুক্রবার থেকে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। যদিও তাতে শীত ফিরবে না দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস না দিলেও আগামী ৪৮ ঘণ্টায় উত্তরের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। শৈল শহরে তুষারপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস (১১০ মিলিমিটার পর্যন্ত) অরুণাচল প্রদেশে (Rain forecast in Arunachal)। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...