Tuesday, June 2, 2026

State Budget: বাংলার বাড়ি পাবে আরও ১৬ লক্ষ পরিবার, ঘোষণা বাজেটে

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার রাজ্যের মানুষকে সব রকম পরিষেবা সম্পূর্ণভাবে দিতে বদ্ধপরিকর। দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে সরকারি প্রকল্পে বাড়ি পাওয়া থেকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই বঞ্চনার জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পের মাধ্যমে মানুষে মাথার উপরে ছাদ দেওয়ার ব্যবস্থা করেছে। লোকসভায় দাঁড়িয়ে যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) উত্তর দিতে পারেননি, কেন কেন্দ্রের সরকার তিন বছর ধরে ২০১৬-১৭ অর্থবর্ষের আবাস প্রকল্পের গরমিলের তথ্য দিয়ে বাংলাকে বঞ্চনার তথ্য ঢাকার চেষ্টা করেন। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর পথে নতুন করে ১৬ লক্ষ মানুষকে বাংলার বাড়ি তুলে দেওয়ার পথে হাঁটলেন রাজ্য বাজেট ২০২৫-এ (State Budget 2025)।

২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে বাড়ির টাকা পাওয়া শুরু করেছেন বাংলার মানুষ। প্রথম ধাপে ১২ লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হয়। ডিসেম্বরের প্রথম কিস্তির পরে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়ার রাজ্যের পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার নতুন করে ১৬ লক্ষ বাংলার বাড়ির (Banglar Bari) ঘোষণা রাজ্য সরকারের। এই খাতে বরাদ্দ (allocation) করা হল ৯৬০০ কোটি টাকা।

প্রথম ধাপে ১২ লক্ষ পরিবারের জন্য প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেওয়া হয়। এজন্য রাজ্যের ব্যয় হয় মোট ১৪৭৭৩ কোটি টাকা। সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ওই টাকা। একই পদ্ধতিতে সেই বরাদ্দ হবে পরবর্তী ধাপের ১৬ লক্ষ পরিবারের জন্যও।

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...