Monday, April 6, 2026

যোগীরাজ্যে মৃত শিশুর মাথা খুবলে খেল কুকুর! গাফিলতির চরম নিদর্শন

Date:

Share post:

স্বাস্থ্য ব্যবস্থায় একাধিক গাফিলতির ছবি যোগীরাজ্য থেকে এর আগেও সামনে এসেছে। কখনও চিকিৎসার অভাবে রোগী মৃত্যু। কখনও পরিকাঠামোর অভাবে হাসপাতালে আগুন লেগে মৃত্যুর সদ্যজাতদের। এবারের দৃশ্য আরও ভয়াবহ। মৃত সদ্যজাতর (new born) মাথা খাচ্ছে কুকুর। হাসপাতাল এবং যোগী প্রশাসনের চূড়ান্ত গাফিলতিতে শিউরে উঠেছে গোটা দেশ। উত্তরপ্রদেশের ললিতপুর মেডিক্যাল কলেজের (Lalitpur Medical College) ঘটনায় যোগী প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে গাফিলতির।

যেখানে হাসপাতাল-প্রশাসনের গাফিলতি স্পষ্ট তা কিছু স্বীকার করছে না তারা। দায়িত্ব এড়িয়ে মৃত শিশুটির (new born) পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি দুপুরে ললিতপুর মেডিকেল কলেজের (Lalitpur Medical College) জেলা মহিলা হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুটির (new born) ওজন কম এবং অসুস্থতার কারণে তাকে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (NICU) ভর্তি করা হয়েছিল। তবে ওইদিন সন্ধেয় মৃত্যু হয় শিশুটির।

কুকুরের একটি নবজাতকের মাথা খাওয়ার এই ভয়াবহ দৃশ্য উত্তরপ্রদেশে বিতর্কের শুরু করেছে। মঙ্গলবার ললিতপুর মেডিক্যাল কলেজে কুকুরকে শিশুটিকে ছিঁড়ে ফেলতে দেখা যায়। যতক্ষণে মানুষ কুকুরকে তাড়াতে পারত, ততক্ষণে তারা শিশুটির মাথা খেয়ে ফেলেছে। হাসপাতাল প্রশাসন দায়িত্ব এড়িয়ে শিশুটির পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে।

তবে এই প্রথম এইরকম ঘটনা নিয়ে হাসপাতালে তদন্ত চলছে এমনটা একেবারেই নয়। অতীতেও বহুবার এমন অবহেলার অভিযোগ উঠেছে। যে সব ঘটনায় আরও অনেক সদ্যজাতর মৃত্যু হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...