Friday, April 3, 2026

কর্মসংস্থানে জোর! বাজেটে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৭৫ হাজার চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জোয়ার রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। বুধবার পেশ করা রাজ্য বাজেটেও তা স্পষ্ট। এবছরের রাজ্য বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে। তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগের জন্য বাজেটে ২১১.৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থবর্ষে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৭৫ হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিজিবিএসের সৌজন্যে চলতি বছর রাজ্যে আরও আড়াই লক্ষ কর্মসংস্থান হবে। বাংলার ছেলেমেয়েরা যাতে রাজ্যেই কাজ পায়, তাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, গ্রামীণ মানুষের জন্য কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি, শহরের অর্থনীতিও পুষ্ট হবে। আমরা মেলবন্ধন করতে চাই।

বুধবার বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজারহাটে সিলিকন ভ্যালির আদলে যে আইটি হাব গড়ে উঠছে, সেখানে প্রাথমিকভাবে স্থির হয়েছিল ১০০ একর জমি লাগবে। কিন্তু এখন তা ২০০ একরে পৌঁছেছে। সেখানে ৭৫ হাজার কর্মসংস্থান হবে। পাশাপাশি, যে পরিমাণ বিনিয়োগ রাজ্যে আসছে, তাতে অচিরেই আরও আড়াই লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, কর্মসংস্থানে জোয়ার আনতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র বিভাগের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ১২২৮.৭৮ কোটি টাকা। উদ্যম পোর্টালের মাধ্যমে ৪.২৪ লক্ষ এমএসএমই নিজেদের নাম নথিভুক্ত করেছেন, যা বিগত বছরগুলির তুলনায় ১৯.৩২ শতাংশ বেশি।

আরও পড়ুন- বাংলা সহ গুজরাটকেও বঞ্চনা! নির্মলার দাবির পাল্টা তোপ মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...