Wednesday, June 24, 2026

বাংলাকে বঞ্চনা কেন? রাজ্যসভায় ডেরেকের তোপে চুপ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Date:

Share post:

বাংলা বিরোধী বাজেট নিয়ে বারবার বাংলাকেই অন্যায়ভাবে আক্রমণ করতে গিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের তোপের মুখে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বৃহষ্পতিবার রাজ্যসভায় বাজেট নিয়ে জবাবি ভাষণ দেন নির্মলা, যেখানে ফের বাংলাকে নিশানা করার চেষ্টা করেন তিনি৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সরাসরি নির্মলাকেই নিশানা করেন ডেরেক ও ব্রায়ান৷

বাজেট প্রসঙ্গে তিনটি প্রশ্ন তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জবাব চান তিনি। মনরেগা খাতে বাংলার প্রাপ্য ৭৫০০ কোটি, আবাস যোজনায় প্রাপ্য ৮০০০ কোটি টাকা৷ হ্যাঁ কি না? বাংলা সরকারি নিয়ম মেনে ৯৯ শতাংশ পদক্ষেপ করেছে, তারপরেও কেন বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে? বাংলার ১ লক্ষ ৭ হাজার কোটি টাকা কেন আটকে রাখা হচ্ছে, কেন বাংলার সঙ্গে এই ভাবে অর্থনৈতিক অবরোধ করা হচ্ছে? প্রশ্ন তোলেন ডেরেক৷

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের এই তিনটি প্রশ্নের একটিরও কোনও সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ উল্টে মুখ বাঁচানোর উদ্দেশ্যে তিনি দাবি করতে থাকেন ডেরেক ও ব্রায়ান রুল মেনে কথা বলছেন না৷ এর পাল্টা দিয়ে ডেরেক জানান, তিনি রাজ্যসভার রুল ২৩৯ অনুযায়ী বক্তব্য রাখছেন৷ রুল ৩২০ অনুযায়ী সংসদ কক্ষে দাঁড়িয়ে কোনও রাজ্যকে নিশানা করা যায় না, সাফ দাবি জানান ডেরেক ও ব্রায়ান৷ ডেরেক আইন মেনে কথা বলছেন বুঝতে পেরে চুপ করে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাংলার মানুষকে বঞ্চিত করে এই ভাবে গোটা দেশকে বিভ্রান্ত করতে পারে না মোদি সরকার, দাবি জানান ডেরেক৷

এর পরেই দলগত প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা৷ কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভা কক্ষ থেকে ওয়াক আউট করে গোটা বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এদিন যেভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চেপে ধরেছেন সংসদ কক্ষে, তার ভূয়সী প্রশংসা করেছে গোটা বিরোধী শিবির৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু বোর্ডের নতুন নির্দেশিকা, রোহিত-বিরাটদের সঙ্গে যেতে পারবে না তাদের পরিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...