Saturday, February 21, 2026

রাজ্য বাজেট ২০২৫: জঙ্গলমহলের আয়বৃদ্ধিতে একাধিক পরিকল্পনার ঘোষণা

Date:

Share post:

জঙ্গলমহলের আয়বৃদ্ধিতে এবারের রাজ্য বাজেটে হল একাধিক ঘোষণা। ইতিমধ্যেই বহু প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও নতুন কয়েকটি প্রকল্পও নেওয়া হয়েছে। মেদিনীপুরের শালবনীতে বছরে ৩ লক্ষ লেয়ার মুরগি থেকে ৯৪৫ লক্ষ ডিম এবং পুরুলিয়ার গোবিন্দপুরে বছরে ৭৫৬ লক্ষ ডিম উৎপাদনকারী ২.৪ লক্ষ লেয়ার মুরগির ব্যাবসায়িক পোল্ট্রি লেয়ার ফার্ম তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৪-২৫-এ ৬০.৮০ কোটি টাকা ব্যয়ে ৩৯টি (আরআইডিএফ-এক্সএক্সআইএক্স) প্রকল্প তৈরির কাজ শুরু হয়েছে এবং সেগুলি চালু হওয়ার বিভিন্ন স্তরে রয়েছে।

এছাড়াও পশ্চিমাঞ্চলে ৭টি জেলায় অনগ্রসর তফশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত ঘাটতি রয়েছে তা পূরণের জন্য পরিকাঠামো উন্নয়ন, জীবন-জীবিকামূলক প্রকল্প রূপায়ণের উদ্যোগ নিয়েছে। এই বিভাগ ‘জঙ্গলমহল উৎসব’-এর মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে যা আদিবাসীদের সংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এই বিভাগ ২৩১টি প্রকল্প সম্পূর্ণ করেছে। পশ্চিম বর্ধমানের বরাবণীতে বাজার নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা দ্রব্য বিক্রি করতে পারবেন এবং স্থানীয় অর্থনীতির উন্নতি বিধান হবে। সাতটি জেলার বিভিন্ন জায়গায় ১৩০টি সৌরশক্তিচালিত রিভার্স অসমোসিস পদ্ধতিতে পানীয় জল সরবরাহের প্ল্যান্ট চালু হয়েছে।

আরও পড়ুন- কর্মসংস্থানে জোর! বাজেটে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৭৫ হাজার চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...