Wednesday, April 1, 2026

পাহাড় প্রেমীদের জন্য সুখবর, এবার রোহিণী অ্যাডভেঞ্চার হাবে অফ রোডিং-এর সুযোগ!

Date:

Share post:

উত্তরবঙ্গ মানেই পর্যটনের স্বর্গ। এবার পাহাড়-প্রেমীদের সুখবর শোনালো রাজ্য পর্যটন দফতর (State Tourism Department)। পাহাড়ের আকাবাঁকা পথে পর্যটকদের জন্য থাকছে অফ রোডিং-এর দারুণ সুযোগ। যদি আপনি রোমাঞ্চপ্রিয় হন এবং পাহাড়ি রাস্তা ও দুর্গম পথে গাড়ি চালানোর আনন্দ উপভোগ করতে চান, তবে আপনার জন্য আদর্শ জায়গা রোহিণী অ্যাডভেঞ্চার হাব (Rohini Adventure Hub)। এখানকার পর্যটকদের জন্য সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে, যায় মাধ্যমে এক রোমাঞ্চকর ও উপভোগ্য অভিজ্ঞতা লাভের সুযোগ মিলবে। পাহাড়ের উপর দিয়ে উড়তে গিয়ে প্রকৃতির সৌন্দর্যকে আরও কাছ থেকে দেখা যাবে।

রোহিণী অ্যাডভেঞ্চার হাবে রয়েছে ওয়াটারফল ট্রেকিংয়ের ব্যবস্থা। জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে আপনাকে পাহাড়ি ট্রেইল ধরে হাঁটতে হবে। প্রকৃতির নিস্তব্ধতা এবং শীতল পরিবেশের মধ্যে মাত্র ৫০ টাকার বিনিময়ে এই ট্রেকিং উপভোগ করতে পারবেন পর্যটকরা। এছাড়া ৫০০ টাকা খরচ করে জঙ্গলে লাঞ্চও করা যাবে। রাজ্য পর্যটন দফতর মনে করছে যাঁরা পাহাড়ের প্রকৃতিতে এক নতুন ধরনের রোমাঞ্চের সন্ধান করছেন, তাঁদের জন্য রোহিণী অ্যাডভেঞ্চার হাব একটি দারুণ গন্তব্য।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...