Saturday, April 4, 2026

চলছে মাধ্যমিক পরীক্ষা! সঙ্ঘ প্রধানের বর্ধমানের সভায় মাইক বাজানোর অনুমতি দিলেন না এসডিও

Date:

Share post:

আগামী ১৬ ফেব্রুয়ারি বর্ধমানের সাইয়ের মাঠে সভা করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্ঘের সদস্যদের ওই সভায় যোগ দেওয়ার কথা। কিন্তু সঙ্ঘ প্রধানের সভায় মাইক বাজানোর অনুমতি দিলেন না বর্ধমান উত্তরের মহকুমাশাসক।

এই প্রসঙ্গে বর্ধমান উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, পুলিশের কাছে সভায় মাইকের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে আমার কাছে পাঠানো হয়। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই আমি সভায় মাইকের অনুমতি বাতিল করি। পুলিশকে সেই বিষয়টি জানিয়ে দিয়েছি। যদিও বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি অমৃতা সিংহ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার সেই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে জেলা আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে, সভার দুই দিন আগে অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী মোহন ভগবত এই জেলায় আসবেন। প্রথম দু’দিন সংঘের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা সেরে ১৬ তারিখে প্রকাশ্য সভা করবেন পূর্ব বর্ধমানের তালিত এলাকায় সাই-এর মাঠে। তার প্রস্তুতি জোর কদমে চলছে। প্রস্তুতি চলছে মাঠ পরিস্কার থেকে মঞ্চ তৈরীর। মাঠের উত্তর দিকে একেবারে শেষ প্রান্তে মঞ্চ তৈরি হচ্ছে যাতে বেশি করে কর্মীদের মাঠে উপস্থিত করে মোহন ভগবতের বার্তা সারসরি কার্যকর্তাদের শোনানো যায়। আরএসএস কর্মীরাও মুখিয়ে সংঘ প্রধান কি বার্তা দেবেন তা শোনার জন্য। কিন্তু তার আগেই সভা ঘিরে অনিশ্চয়তা তৈরী হয়েছে।

আরও পড়ুন- ঋত্বিক ঘটকের ছবি বন্ধ করেনি তৃণমূল! প্রধান শিক্ষকের চিঠিতে ফাঁস ‘গণশক্তি’র মিথ্যাচারের রাজনীতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...