Wednesday, April 1, 2026

উর্ধ্বমুখী তাপমাত্রা, কুয়াশা ঢাকা দক্ষিণবঙ্গে উইকেন্ডে পারদ পতনের সম্ভাবনা!

Date:

Share post:

শীত (Winter) বিদায়ে বসন্তের আভাস দক্ষিণবঙ্গে। উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। রাতের হালকা হাওয়ায় হিমেল অনুভূতি উধাও। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী দুদিনে অন্তত তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ফের গরম বাড়বে। রাজ্যের ৭ জেলায় ঘন কুয়াশা সতর্কতা জারি, বৃষ্টি (Rain ) এবং তুষারপাত হবে দার্জিলিংয়ে।

কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই, কুয়াশায় ঢাকা একাধিক জেলা। হাওয়া অফিস বলছে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং জেড স্ট্রিম উইন্ড আর অসমে ঘূর্ণাবর্তের কারণে তাপমাত্রার এত হেরফের হচ্ছে।সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে।বৃহস্পতিবার সকালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়েছে। উত্তরে তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ শহরতলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ঊর্ধ্বমুখী থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...