Saturday, June 20, 2026

বিরোধীদের ‘ডিসেন্ট নোট’ সত্ত্বেও রাজ্যসভায় পেশ ‘ওয়াকফ বিল’ নিয়ে JPC- রিপোর্ট, প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

বিরোধীদের প্রতিবাদ, ‘ডিসেন্ট নোট’-এ গুরুত্ব না দিয়েই রাজ্যসভায় পেশ হল ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট (JPC Report)। মাত্র ১৪টি ধারায় ৪৫টি সংশোধনী রয়েছে। বিরোধীদের তুমুল বিরোধিতা সত্ত্বে চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) ওই রিপোর্ট গ্রহণ করেন। বৃহস্পতিবার, যৌথ সংসদীয় কমিটি রিপোর্ট রাজ্যসভায় পেশ করতেই প্রতিবাদ করেন তৃণমূল-সব বিরোধী সাংসদরা। প্রশ্ন ওঠে রিপোর্টে কেন ডিসেন্ট নোট রাখা হল না?

গত বছর অগাস্ট মাসে ওয়াকফ বিল পেশ হয়। এর প্রতিবাদ করে আলোচনার দাবি জানায় বিরোধীরা। তার জন্য যৌথ সংসদীয় কমিটি (JPC Report) গড়েছিল কেন্দ্রীয় সরকার। ওয়াকফ বিল নিয়ে ৩৮টি বৈঠক হয়। প্রতিটি বৈঠকেই বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করেছে বিরোধীরা। দেওয়া হয়েছে একাধিক ডিসেন্ট নোট। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু রিপোর্ট দিতে না কমিটির মেয়াদ বাড়ানো হয়। কমিটিকে বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত সময় দেওয়া হয়। এদিন ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিলকে পেশ করে কমিটি। কিন্তু রিপোর্টে সেই নোটগুলি নেই বলে এদিন অভিযোগ করেন বিরোধীরা। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়েও সরব হয় তৃণমূল (TMC)-সহ বিরোধী দলগুলি।
আরও খবর: অপরাজিতা বিল কার্যকরী করতে আজ রাষ্ট্রপতির কাছে তৃণমূল সাংসদরা

তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Den) বলছেন, “এই বিল নিয়ে বিরোধীরা ডিসেন্ট নোট দিয়েছে। কিন্তু সেগুলিকেও এরা মান্যতা দেয়নি। এটা তুঘলকি, স্বৈরাচারী, হিটলারি বিল। এই স্বৈরাচার তৃণমূল কংগ্রেস মানবে না।” এদিকে লোকসভায় এই রিপোর্ট পেশ করার আগেই বিরোধী হট্টগোলে লোকসভার অধিবেশন ২ টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। তুমুল হট্টগোলের জেরে অধিবেশন ১০ মিনিটের জন্য মুলতুবিও করে দেন ধনকড়।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...