Tuesday, April 21, 2026

অপরাজিতা বিল কার্যকরী করতে আজ রাষ্ট্রপতির কাছে তৃণমূল সাংসদরা

Date:

Share post:

রাজ্য বিধানসভায় পেশ হওয়া ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিলকে (Aparajita Women-Child Bill 2024) আইনের পরিণত করার দাবি নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) মহিলা সাংসদরা। রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের ঘটনার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এই বিল আনার কথা জানিয়েছিলেন। বিধানসভায় সর্বসম্মতিক্রমে সেই পাসও হয়েছে ‘অপরাজিতা ওমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’ অ্যামেনমেন্ট) বিল ২০২৪ (Aparajita Women-Child Bill 2024)। এরপর নিয়ম মেনে তা রাজ্যপালের কাছে পাঠানো হয় যা পরবর্তীতে পৌঁছয় রাষ্ট্রপতির দরবারে। কিন্তু এখনও দ্রৌপদী মুর্মু এই বিলে সই না করায় আইন প্রণয়ন সম্ভব হচ্ছে না। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই আইন চালু করার দাবিতে আজ দুপুরে রাষ্ট্রপতি সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূলের মহিলা সংসদরা।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এই অপরাধে কোনভাবেই ক্ষমা গ্রহণযোগ্য হতে পারে না। আরজি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সঞ্জয়কে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালত (Sealdah Court)। রাজ্য সরকার (Govt of WB) এই সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বোচ্চ শাস্তির জন্য কলকাতা আদালতের দ্বারস্থও হয়েছে। তৃণমূলের (TMC) তরফ থেকে মনে করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ‘অপরাজিতা বিল’ কার্যকরী করা যাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা আটকানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ করা যাচ্ছে না। কারণ, সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি প্রত্যেকেই বলছেন অপরাধী চরম শাস্তির ভয় না পেলে কোনভাবেই ধর্ষণ আটকানো যাবে না। অথচ নানা টালবাহানায় কখনও রাজ্যপাল আবার কখনও কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) বাংলার এই বিলকে কার্যকরী হতে দিতে চাইছে না বলে অভিযোগ রাজ্যের শাসক দলের। এবার সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূল সংসদীয় দল। চলতি বছরের গোড়ায় অপরাজিতা বিল কার্যকর করার দাবিতে পথে নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যজুড়ে মিছিল হয়েছিল। ওয়াকিবহালের মহলে মতে, ধর্ষণ বিরোধী বিলের ছাড়পত্রের দাবি নিয়ে দিল্লির উপরে চাপ বাড়াতে চাইছে রাজ্যের শাসকদল। আজ এই ঘটনার দিকে নজর থাকবে।

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...