Tuesday, June 23, 2026

বারাসতে সোনার দোকানে বিস্ফোরণ, দগ্ধ এক নাবালকসহ তিন কর্মী!

Date:

Share post:

গ্যাস সিলিন্ডার ফেটে সোনার দোকানে দুর্ঘটনা (Gas Cylinder blast in Gold Shop)। বুধবার রাতে কর্মরত অবস্থায় বারাসত শহরের হরিতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন সোনার দোকানের তিন কর্মী। চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে দোকান, বিস্ফোরণে কেঁপে উঠে এলাকা। এদিক ওদিক ছড়িয়ে পড়ে জিনিসপত্র। গোবিন্দ ব্যারাকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সাধারণ মানুষ থমকে যান। এরপর দ্রুত দোকানে কর্মরত যখন অরিন্দম দাস, লিটন বারুলি ও এক কিশোরকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সোনার দোকানে আগুন (Gold Shop Blast) লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

স্থানীয় সূত্রে জানা যায়, বারাসত শহরের হরিতলা এলাকায় একাধিক বড় বড় সোনার দোকান রয়েছে। অন্যান্য দিনের মতো বুধবার রাতেও সেখানে কাজ চলছিল। আচমকা একটি দোকানে এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ হয়‌। আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী এবং স্থানীয় মানুষদের মধ্যে। অসাবধানতার জেরে এই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে বারাসত থানার পুলিশ।

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...