Tuesday, June 23, 2026

হাওড়ার বালিতে দুর্ঘটনা, জিটি রোডে ট্যাক্সি- বাইককে পিষে দিল ডাম্পার! 

Date:

Share post:

হাওড়ার বালি থানার (Bally Police Station) অন্তর্গত জিটি রোডে দেওয়ানগাজি এলাকায় হলুদ ট্যাক্সি এবং দুটি বাইককে পিষে দিল রেডি মিক্সিং ডাম্পার (Bally Accident)। ঘটনাস্থলেই ট্যাক্সি চালক-সহ দুই জনের মৃত্যু হয়েছে। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। মৃতদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার জেরে বুধবার মধ্যরাত থেকে দীর্ঘক্ষণ জিটি রোডে (GT road) তীব্র যানজট তৈরি হয়। ডাম্পারের ধাক্কায় দুটি বাইকের তিনজন আরোহীও গুরুতর জখম হন। তাঁদের হাওড়া হাসপাতালে (Howrah State General Hospital) ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে (Howrah Police) জানা যায়, মিক্সিং ডাম্পারের ধাক্কায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সিটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যান পুলিশ ও দমকল আধিকারিকরা। সিইএসসির কর্মীরা পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর মৃত ও আহতদের উদ্ধার করা সম্ভব হয়। তিন বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...