Saturday, April 4, 2026

কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ান

Date:

Share post:

কোচবিহারের গীতালদহ সীমান্ত এলাকায় উত্তেজনা, দুই বাংলার সীমান্তের জিরো পয়েন্ট (Zero Point)এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীর হামলায় জখম এক বিএসএফ জওয়ান (BSF Jawan)। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। ভারতীয় হরিদাসপুর খামার এলাকায় টহলহারি বিএসএফ জওয়ানরা বিক্ষিপ্তভাবে কিছু বাংলাদেশি দুষ্কৃতীদের দেখতে পেয়ে তাঁদের সরে যেতে বললে পাল্টা তাঁরা জওয়ানদের লক্ষ্য করে বাঁশের টুকরো,ইট ছুঁড়তে থাকেন। জখম সেনাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে আরও বিএসএফ জওয়ান ওই এলাকায় গিয়ে পৌঁছন। জওয়ানদের দেখে এলাকা থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা।

এই ঘটনার পর সীমান্তে সাময়িকভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । বিক্ষোভ দেখাতে থাকেন দুই পাড়ের মানুষ। বিএসএফ ও বিজিবির জওয়ানরা সাধারণ বাসিন্দাদের জিরো পয়েন্ট থেকে সরিয়ে নিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত জখম বিএসএফ জওয়ানের চিকিৎসা চলছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...