Saturday, February 21, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর অবশেষে মুখ খুললেন বুমরাহ, কী বললেন তিনি?

Date:

Share post:

চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। সদ্য ঘোষণা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল। সেই দল থেকে বাদ পড়েছেন বুমরাহ। তার জায়গায় দলে এসছেন হর্ষিত রানা । আর দল থেকে বাদ পড়ার পর কোন কিছু না বললেও, অবশেষে প্রথম প্রতিক্রিয়া বুমরাহর।

এই মুহুর্তে এনসিএ-তে আছেন বুমরাহ। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় দিলেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বাদামিধুসর রঙের টি-শার্ট, সেই রঙের জ্যাকেট, কালো প্যান্ট এবং খয়েরি রঙের টুপি পরে নিজের একটি ছবি পোস্ট করেন বুমরাহ। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে আয়ানার সামনে দাঁড়িয়ে নিজের সেই ছবি পোস্ট করেন তারকা পেসার , সেখানে তিনি লেখেন, “রিবিল্ডিং”।

এদিকে বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিন জনের উপর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিয়ো তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিয়ো কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহের।“

আরও পড়ুন- পাখির চোখ লিগ-শিল্ড, কেরালার বিরুদ্ধে জয় লক্ষ্য মোলিনার

spot_img

Related articles

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...