Friday, April 3, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরই পিটারসনকে বিশেষ উপহার কোহলির

Date:

Share post:

সম্প্রতি শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ । এই সিরিজে ইংরেজদের হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল। তিন ম্যাচের সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আর সিরিজেই ধারাভাষ্য দিতে এসছিলেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। সিরিজ জয়ে পর সেই পিটারসনের হাতে উপহার তুলে দেন বিরাট কোহলি। যেই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর পিটারসনের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় কোহলিকে। সেই সময় একটি জার্সি উপহার দেন বিরাট। যদিও সেটা পিটারসনের জন্য নয়, তার ছেলে ডিলানকে। ডিলানকে সই করা জার্সি দেন বিরাট। কোহলি খেলা পছন্দ করে ডিলান। অন্যতম পছন্দের ক্রিকেটার। এদিকে বিরাটের থেকে পাওয়া জার্সি পেয়েই তা পরে ছবি তুলেছেন ডিলান। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন পিটারসন। সেই সঙ্গে কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন পিটারসন।

ডিলান চিত্রগ্রাহক। বন্য জন্তুর ছবি তুলতে ভালবাসেন তিনি। তবে ক্রিকেটেও আগ্রহ রয়েছে ডিলানের। কোহলি তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি কোহলি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। তৃতীয় ম্যাচে আহমদাবাদে ৫২ রান করেন কোহলি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ট্রফি নিতেই ভুলে গেলেন রোহিত-বিরাটরা, হাসির রোল নেটদুনিয়ায়

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...