Tuesday, June 23, 2026

মোদি-জমানাতেই আমেরিকায় সর্বোচ্চ ভারতীয় অনুপ্রবেশ, আরও দুই বিমান ফিরছে শনি-রবিতে

Date:

Share post:

নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রধানমন্ত্রিত্ব কালে যে ‘বিকশিত ভারত’ দেখেছে দেশের নাগরিকরা তার জেরে গত তিন বছরে দেশে ছেড়ে পালিয়ে বা লুকিয়ে আমেরিকায় অনুপ্রবেশের (illegal immigration) পরিমাণ সর্বোচ্চ, জানাচ্ছে সমীক্ষা। এক বছরে প্রায় ৪৩ হাজার ভারতীয় (Indian) লুকিয়ে আমেরিকায় ঢোকার দায়ে ধরা পড়েছেন মোদি জমানায়। ট্রাম্প (Donald Trump) প্রশাসন সেই ভারতীয়দের দেশে ফেরানোর (deportation) কাজ শুরু করেছে। আগামী শনি ও রবিবার অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে দুটি বিমান ছোঁবে দেশের মাটি।

আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দাবি করছে, ২০২০ সালে যেখানে হাজার ভারতীয় ধরা পড়েছিলেন মার্কিন অনুপ্রবেশের (illegal immigration) দায়ে। সেখানে ২০২৩ সালে ধরা পড়েছেন ৪৩ হাজার ভারতীয় (Indian)। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার অনুপ্রবেশকারীকে আটক করেছে মার্কিন প্রশাসন। ফলে স্বাভাবিকভাবেই প্লেনে করে তাঁদের দেশে ফেরানোর কাজ যখন শুরু করেছে ট্রাম্প প্রশাসন, তখন তাঁদের হাত-পা শিকলে বাঁধা দেখেও মুখে কুলুপ এঁটেছেন নরেন্দ্র মোদি থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

যে বিজেপি নেতারা নির্বাচনের আগে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পছন্দসই কাজের খোঁজে যাওয়া মানুষকে পরিযায়ী শ্রমিক আখ্যা দিয়ে বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করেছে, সেই নরেন্দ্র মোদির সময়ে দেশে ভাগ্যবদলের উদ্দেশে সুদূর মার্কিন মুলুকে পাড়ির পরিমাণ বেড়েছে সর্বকালীন রেকর্ড হয়ে। তবে এবার তাদের দেশে ফেরাতে (deportation) শুরু করেছেন ট্রাম্প (Donald Trump)।

শনিবার আমেরিকা থেকে দ্বিতীয় বিমানে ভারতে পৌঁছাবেন ১১৯ ভারতীয়। অমৃতসর বিমান বন্দরে রাত দশটার পরে সেই বিমান নামবে। ইতিমধ্যেই প্রথম বিমান ১০৪ ভারতীয়কে নিয়ে পৌঁছানোর পরে দেখা গিয়েছে পঞ্জাব (Punjab) থেকে গুজরাটের (Gujarat) বাসিন্দারা সেখানে ছিলেন। দ্বিতীয় বিমানেও পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বাসিন্দারা থাকছেন। তৃতীয় আরেকটি বিমান রবিবার পৌঁছাবে অমৃতসরেই।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...