Saturday, April 4, 2026

দলের সিদ্ধান্ত চূড়ান্ত, তুফানগঞ্জ পুরসভায় পদে থাকছেন কৃষ্ণা ইশোর-তনু সেন

Date:

Share post:

দলের সিদ্ধান্তকেই গুরুত্ব। তুফানগঞ্জ পুরসভায় কৃষ্ণা ইশোরকে চেয়ারপার্সন ও তনু সেনকে ভাইস চেয়ারম্যান হিসেবে মেনে নিলেন তৃণমূল (TMC) কাউন্সিলাররা। জানানো হয়েছে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। তুফানগঞ্জ পুরসভায় কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmick)। শুক্রবার তুফানগঞ্জ (Tufanganj) পুরসভার ১০ কাউন্সিলর চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর ও ভাইস চেয়ারম্যান তনু সেনকে নিয়ে তৃণমূল (TMC) পার্টি অফিসে আলোচনা হয়েছে।

তুফানগঞ্জ পুরসভায় কৃষ্ণা ইশোর ও তনু সেনের বদলে অন্য মুখ আনা যায় কি না সে বিষয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন দলের কাউন্সিলাররা। তবে এরপরেই বৃহস্পতিবার তুফানগঞ্জ পুরসভায় যান তৃণমূল জেলা কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন ফের জেলা পার্টি অফিসে আলোচনা হয়।

অভিজিৎ দে ভৌমিক বলেন, তুফানগঞ্জ বিধানসভায় তৃণমূলের কর্মিসভা থেকে আগাম বার্তা দেওয়া হয়েছিল। ফের কাউন্সিলরদের সঙ্গে আলোচনা হয়। কোনও অভিযোগ থাকলে আলোচনা করে সমাধান করতে হবে। তুফানগঞ্জ পুরসভা নিয়ে দুবার তৃণমূল পার্টি অফিসে বৈঠক করেন জেলা সভাপতি। বৃহস্পতিবার ফের তুফানগঞ্জ পুরসভায় গিয়ে আলোচনা হয়েছে। এদিন আলোচনা শেষে অভিজিৎ বলেন, দলের সিদ্ধান্ত শেষ কথা তা মেনে নিয়েছেন কাউন্সিলাররা। চেয়ারপার্সন হিসেবে কৃষ্ণা ইশোর ও ভাইস চেয়ারম্যান হিসেবে তনু সেন দায়িত্বে থাকবেন। সকলে মিলে মিশে উন্নয়নের কাজ করতে হবে। কাউন্সিলার অনন্ত বর্মা বলেন দলের সিদ্ধান্ত তাদের কাছে চূড়ান্ত। আলোচনার মাধ্যমে কৃষ্ণা ইশোরকে চেয়ারপার্সন ও তনু সেনকে ভাইস চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছেন তাঁরা।

কৃষ্ণা ইশোর বলেন, তিনি দলের একনিষ্ঠ কর্মী। যেভাবে দল নির্দেশ দেবে সেভাবে সব কাউন্সিলরকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করবেন ও আরও উন্নত নাগরিক পরিসেবা দেবেন তুফানগঞ্জ শহরে। জানা গিয়েছে, তুফানগঞ্জ পুরসভায় ১২ টি আসনের সব আসনে তৃণমূল জয়ী হয়। এই বোর্ডে বিপুল ভাবে ক্ষমতায় আছে তৃণমূল।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...