Saturday, April 4, 2026

সেনা ছাউনির আবর্জনাস্তূপে বিস্ফোরণ! মধ্যপ্রদেশে হত ১ নাবালক, আহত ২

Date:

Share post:

মধ্যপ্রদেশের (Madhyapradesh) দাতিয়ায় সেনা ফায়ারিং রেঞ্জে (Army Firing Range) ময়লা সাফ করার কাজে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালকের। আহত তার সঙ্গী আরও এক নাবালক ও এক যুবক। আবর্জনার স্তূপ থেকে জিনিস নিতে গিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সেনাছাউনি এলাকায় কীভাবে বহিরাগত নাবালকেরা প্রবেশ করতে পারল, তা নিয়ে।

শুক্রবার সকালে মধ্যপ্রদেশের (Madhyapradesh) দাতিয়ায় জইতপুর গ্রামের কাছে সেনাছাউনি এলাকার আবর্জনাস্তূপ থেকে পুরোনো জিনিস কুড়াতে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, সেনা ফায়ারিং রেঞ্জের (firing range) ফেলে দেওয়া বারুদের (ammunition) অংশ সংগ্রহ করতে গিয়েছিল তিনজন। সেই সময় একটি বন্ধ বারুদের কৌটো খুলতে গেলে বিস্ফোরণ হয় বলে অনুমান।

ঘটনাস্থলেই মৃত্যু হয় গঙ্গারাম নামে এক নাবালকের। আহত হয় মনোজ নামে আরও এক নাবালক ও রামু নামে এক যুবকও। তাদের চিকিৎসার জন্য ঝাঁসি মেডিক্যাল কলেজে (Jhansi Medical College) পাঠানো হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...