Saturday, April 4, 2026

ইকোনমিক টাইমসের ম্যাগাজিনে লাইভ এন্টারটেইনমেন্ট- কনসার্ট ক্যাটাগরিতে রাজদীপের নাম

Date:

Share post:

ব্র্যায়ান অ্যাডামসের অনুষ্ঠান হোক বা সলমনের দাবাং ট্যুর- বাংলার বুকে লাইভ কনসার্ট আয়োজনে একটাই নাম রাজদীপ চক্রবর্তী (Rajdeep Chakraborty)। এবার তাঁর মুকুটে নয়া পালক। ইকোনমিক টাইমস প্যানাস ম্যাগাজিন, ইভেন্ট ফ্যাক্টস, শো’স অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত ‘আইপি, ফেস্টিভ্যাল অ্যান্ড কনসার্ট’ লিস্টে (IP, Festival & Concert A Lister) ২৫ জনের মধ্যে রয়েছে পূর্ব ভারতের এক নম্বর কনসার্ট ম্যানের নাম। খুশি রাজদীপ। বিশ্ববাংলা সংবাদকে ফোনে জানান, প্রেম দিবসের সকালে তিনি এই সুখবর পেয়েছেন। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে পুরো তালিকা ম্যাগাজিনে প্রকাশ করা হবে।

ভারতের মিডিয়া এবং ইভেন্ট ল্যান্ডস্কেপকে নতুনভাবে তুলে ধরতে লাইভ কনসার্টের জনপ্রিয়তা প্রতিদিন বেড়েই চলেছে। তার মধ্যে এমন কিছু মানুষ আছেন যাঁরা এই ফিল্ডে গেম চেঞ্জার হয়ে উঠেছেন। সেরকমই একজন হলেন রাজদীপ চক্রবর্তী (Rajdeep Chakraborty)। ভারতের বুকে যারা কনসার্ট করান সেইরকম বিভিন্ন ক্যাটাগরি থেকে ২৫জনকে ফিচার করা হয়েছে। রাজদীপ ইতিমধ্যেই সলমনের শো, অরিজিৎ সিং- এর মিউজিক্যাল ইভেন্ট , ব্র্যায়ান অ্যাডামসের অনুষ্ঠান করেছেন যা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, ভারতবর্ষে ইভেন্ট থেকে ৫.২ বিলিয়ন ডলার ব্যবসা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে যা ৭.৮ বিলিয়ন ডলার হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দেশের জিডিপি বৃদ্ধিতে সর্বোচ্চ পঞ্চম করদাতা হতে চলেছে এই লাইভ অনুষ্ঠান- কনসার্টগুলি। রাজ্যের শিল্পাঙ্গন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ চত্বরে এই ধরণের অনুষ্ঠান আয়োজনের সুযোগের কথাও তিনি জানিয়েছেন। পূর্ব ভারতের এক নম্বর কনসার্ট ম্যান রাজদীপ চক্রবর্তীর নাম প্যানাস ম্যাগাজিন, ইভেন্ট ফ্যাক্টস, শো’স অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত লিস্টে স্থান পাওয়া নিঃসন্দেহে বাংলার জন্য গর্বের মনে করছেন ইভেন্ট সংস্থা থেকে কর্পোরেট বিনোদন ইন্ডাস্ট্রি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...