Saturday, April 4, 2026

পাঁচদিনে ১৮৫ জনের সফল অস্ত্রোপচার! দেশের বুকে নজির কলকাতার SSKM-এর

Date:

Share post:

কখনও রোবোটিক সার্জারিতে বিনা রক্তপাতে রোগিণীর হাঁটু বদল আবার কখনও অর্থোপেডিক বিভাগে একদিনে দশটি অস্ত্রোপচার- মেডিক্যালে সাফল্যের নিরিখে বারবার খবরের শিরোনামে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। আর এবার সোম থেকে শুক্র পর্যন্ত গত ৫ দিনে মোট ১৮৫ জন রোগীর সফল অস্ত্রোপচার করে রাজ্য তথা দেশের বুকে নজির গড়লেন SSKM-এর ১৫ জন চিকিৎসক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ সার্জনরা এই অপারেশন করেছেন। সরকারি হাসপাতালের এই পরিষেবায় উচ্ছ্বসিত রোগীর আত্মীয়রা।শনিবারেও সার্জারি চলবে বলে জানা গেছে।

এসএসকেএম সূত্রে খবর প্রতিদিন নানা কারণে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। বেশ কিছুজনের অবস্থা যথেষ্ট গুরুতর হয়ে পড়েছিল। এরপরই চিকিৎসকরা সকলে মিলে সিদ্ধান্ত নেন, তাঁরা সকলে একসঙ্গে একাধিক অপারেশন করবেন। SSKM হাসপাতালের নিয়মিত অপারেশনের পাশাপাশি অস্থায়ীভাবেও OT তৈরি করা হয়। গত ৫ দিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অপারেশন করেন চিকিৎসকরা। জানা যাচ্ছে এই তালিকায় যেমন ১৪ বছর বয়সি নাবালক যেমন ছিল তেমনই ছিলেন ৮০ বছর বয়সি বৃদ্ধও। মোট দুশো রোগীর অপারেশনের টার্গেট নেওয়া হয়েছিল। সেখানে ১৮৫ জনের সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতালের এমন উদ্যোগে খুশি রোগী ও তাঁদের পরিবার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...