Friday, April 3, 2026

RSS-এর সদর দফতরে প্রাসাদোপম ৩ ভবন, আয়ের উৎস কী!

Date:

Share post:

সব বিরোধী রাজনৈতিক দলের দুর্নীতি দেখে বেড়ান গেরুয়া শিবিরের নেতারা। প্রশ্ন তোলেন তাদের টাকার উৎস সম্পর্কে। সেই বিজেপি-র চালকদল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সদর দফতরের ভবন দেখে প্রশ্ন ওঠে, এতো টাকা আসে কোথা থেকে!

দিল্লির (Delhi) ঝান্ডেনওয়ালে RSS-এর সদর দফতর কেশবকুঞ্জে পাঁচ লক্ষ বর্গফুট জায়গাতে গড়ে তোলা হয়েছে তিনটি প্রাসাদোপম ভবন। ১২তলা বিশিষ্ট এই বাড়ি তিনটির নাম- সাধনা, প্রেরণা, অর্চনা। খরচ হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। ১৯ ফেব্রুয়ারি শিবাজি জয়ন্তীতে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত ও সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবোলের হাতে।

প্রাসাদোপম এই বাড়িগুলির মধ্যে রয়েছে ৬০০ আসনের একটি প্রেক্ষাগৃহ। ৩টি ভবনে সঙ্ঘের বিভিন্ন শাখার দফতর এবং স্বয়ংসেবক ও প্রচারকদের থাকার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রয়েছে, দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল ও পাঠাগার। সব মিলিয়ে বহরে দীনদয়াল উপাধ্যায় মার্গে BJP-র সদরকেও ছাপিয়ে গিয়েছে আরএসএসের কেশবকুঞ্জ।
আরও খবর: বকেয়া অর্থে ছাড় নয়, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে স্পষ্ট বার্তা আদানি গোষ্ঠীর

কিন্তু এত বড় বড় তিনটি প্রাসাদ নির্মাণের কারণ কী? আর এর টাকাই বা এলো কোথা থেকে? ইলেক্টোরাল বন্ড নিয়ে যতই বিতর্ক থাক, নির্বাচনে লড়া রাজনৈতিক দল হিসেবে সেই ভাবে টাকা তুলতে পারে বিজেপি বা অন্যান্য দল। কিন্তু RSS-এর সেটা পাওয়ার কথা নয়। তাহলে, তাদের টাকা উৎস কী! যদি অনুদান পায়, তাহলে তা কাদের থেকে পাচ্ছে, কী স্বার্থে তারা এই টাকা দিচ্ছে! অন্যদের আয়ের উৎস জানতে চেয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানানো বিজেপির অভিভাবক আরএসএস এই ভবনের খরচের খতিয়ান নিয়ে সবিস্তারে জানাবে কি? উঠছে প্রশ্ন।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...