Saturday, April 4, 2026

বাইপাস সংলগ্ন আরুপোতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢেকেছে চারপাশ

Date:

Share post:

শনিবার সকালে ইএম বাইপাস সংলগ্ন আরুপোতা এলাকায় (Arupota Area) অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইটিসি সোনার হোটেলের কাছে আরুপোতার একটি গ্যারাজে আগুন লাগে। একের পর এক গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থানের দমকলের তিনটি ইঞ্জিন (Three Fire Engines) লাগাতার হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ করছে। দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন এলাকাবাসীরাও। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন অনেকটাই নেভাতে সক্ষম হয়েছেন বলে খবর। পুরোপুরি ফায়ার অ্যারেস্ট না হলেও আপাতত কালো ধোঁয়ার তীব্রতা কমেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...