Friday, April 3, 2026

বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ! উদ্ধার ১৯০ রাউন্ড তাজা কার্তুজ-বন্দুক, গ্রেফতার চার

Date:

Share post:

বড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি চালানোর ঘটনায় এবার আগ্নেয়াস্ত্রের মূল উৎস খুঁজে বের করল তারা। শনিবার এসটিএফের অভিযানে উদ্ধার হল ১৯০টি পিস্তলের গুলি। কার্তুজগুলি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল। সেইসঙ্গে উদ্ধার হয়েছে নয়টি বারো বোরের কার্তুজ-সহ একটি দোনলা বন্দুক। এই ঘটনায় গ্রেফতার কলকাতা শহরের বুকে নামী অস্ত্র-কার্তুজ বিপণন দোকানের কর্মচারী সহ মোট চারজন বেআইনী অস্ত্র ব্যবসায়ী।

জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের স্থানীয় থানার সাথে উত্তর ২৪ পরগনা মিনাখা থানার বিশেষ পুলিশ টিমকে সঙ্গে নিয়ে রাজ্য এস টি এফ তল্লাশি চালিয়ে উদ্ধার করল একশো নব্বইটি তাজা কার্তুজ। এছাড়া নয়টি বারো বোরের কার্তুজ সহ উদ্ধার একটি বারো বোরের ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়েছে। এই ঘটনায় হাসনাবাদের বাসিন্দা বছর চল্লিশের আশিক ইকবাল গাজী ও ৪৫ বছরের আবদুল সেলিম গাজী, নদীয়ার বাসিন্দা ৪৯ বছরের জয়ন্ত দত্ত ও জিবনতলার বাসিন্দা ৭১ বছরের হাজী রশিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। জীবনতলা থানার ঈশ্বরীপুর উজিরের মোড় এলাকা থেকে গ্রেফতার করে তাদেরকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে এলাকায় তল্লাশি চালিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করে রাজ্য এসটিএফ। এলাকায় মাছের করবার করে অভিযুক্ত রশিদ মোল্লা। ফিসারীতে মাছ চাষ করে অভিযুক্ত। ধৃতের ছেলে ভাঙর এলাকা থেকে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল বেশ কয়েক বছর আগে, বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন- শান্তিপুর হাসপাতালের বমি-কাণ্ডে তদন্ত কমিটি গঠন, শোকজ অভিযুক্ত চিকিৎসককে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...