Saturday, April 4, 2026

বাড়িতে বাবার মৃতদেহ! পিতৃশোকের মধ্যেই চোখের জল আটকে মাধ্যমিক পরীক্ষা দিল মুসকান

Date:

Share post:

বাবা চেয়েছিল মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে! বাবার সেই স্বপ্নকে সত্যি করতে বাবার মৃতদেহ বাড়িতে রেখেই জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে গেল মেয়ে।

পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের তারাজল গ্রামের বাসিন্দা আব্দুল কায়েম হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা যায়। পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন আব্দুল। তাঁর মেয়ে মুসকান খাতুন জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবার। বাবার মৃত্যুর পরও দমে যায়নি মেয়ে। বাবার মৃতদেহ যখন বাড়িতে শায়িত তখনই মুসকান বাবাকে শেষ দেখা দেখে অঙ্ক পরীক্ষার জন্য রওনা দেয়। আর তার পরীক্ষার মাঝেই বাবার শেষকৃত্য সম্পন্ন হয়।

কোথা থেকে এত মানসিক দৃঢ়তা পেলেন ছোট্ট মুসকান? আসলে মুসকানের বাবা আব্দুল কায়েম চাইতেন যে মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। কৃষক বাবার স্বপ্ন সত্যি করতে চায় মুসকান। মুসকানের কথায়, “শুক্রবার বাবা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। শনিবার এগারোটার সময় শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগেই আমি পরীক্ষা দিতে চলে এসেছি। বাবা বলেছিল আমি ভালো হয়ে গেলে তোকে পরীক্ষা দিতে নিয়ে যাব। বাবা সবাইকে বলতো আমার মেয়ে পড়াশোনায় ভালো, পরীক্ষা দিচ্ছে ভালো নম্বর পাবে। চেষ্টা করব বাবার সেই স্বপ্নকে সফল করার।”

আরও পড়ুন- ফের কোপ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে! বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে এবার নামবদল ঢাকা স্টেডিয়ামের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...