Wednesday, June 3, 2026

রবিবার বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলে বিক্ষোভ, নিশানা কর্তা থেকে ফুটবলাররা

Date:

Share post:

বিগত কয়েক মরশুমের মতন এই মরশুমেও আইএসএল-এ খারাপ পারফরম্যান্স অব্যাহত ইস্টবেঙ্গলের। মরশুম আসে, মরশুম যায়— আইএসএলে লাল-হলুদের বেহাল পারফরম্যান্সের ছবি বদলায় না। আর এরই মধ্যে রবিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বড় ম্যাচ। তার আগেই লাল-হলুদ সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙল। শুক্রবার বিকেলে প্রায় জনা তিরিশেক সমর্থক হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। যুবভারতীতে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের মিনি ডার্বির প্রস্তুতির সময়ই ম্যানেজমেন্ট কর্তাদের উদ্দেশে গো ব্যাক স্লোগান দেন। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও চিফ টেকনিক্যাল অফিসারের বিদায়ের দাবি তুলে তুমুল বিক্ষোভ, স্লোগান দিতে থাকেন সমর্থকরা।

সমর্থকদের নিশানা থেকে ছাড় পাননি ফুটবলাররাও। রিচার্ড সেলিস, দিয়ামানতাকোস, সাউল ক্রেসপো, হেক্টর ইয়ুস্তে, রাফায়েল মেসিদের নাম করে গো ব্যাক ধ্বনি দেন তাঁরা। সন্ধের মুখে ফুটবলাররা অনুশীলন শেষ করে ফেরার সময় তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই মহামেডানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চায় ইস্টবেঙ্গল। কিন্তু সেলিস, জিকসন সিং, ক্রেসপো, হেক্টরদের চোটের ধাক্কায় প্রথম এগারো সাজাতে গিয়েই দিশাহারা অবস্থা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। তবে শুক্রবার হেক্টর অনুশীলন করেছেন। আনোয়ার আলির পাশে হয়তো হেক্টরই শুরু করবেন।

মহামেডান অবশেষে আইএসএলের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে রবি হাঁসদাকে। তাঁকে ইস্টবেঙ্গল ম্যাচে স্কোয়াডে রাখবেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। আইএসএলে অভিষেকের অপেক্ষায় সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা। রবির সঙ্গে ইসরাফিল দেওয়ানকেও রেজিস্ট্রেশন করিয়েছে মহামেডান।

আরও পড়ুন- অজি সফরে এক ক্রিকেটারের ২৭ টি ব্যাগ, ওজন ২৫০ কেজি, খরচ বহন বিসিসিআই-এর

 

 

 

 

 

 

 

 

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...