Friday, April 3, 2026

ধোঁয়াশার আয়কর বিল: নির্ধারণে সিলেক্ট কমিটিতে তৃণমূল সাংসদ মহুয়া

Date:

Share post:

জনবিরোধী বাজেট পেশের পরে দেশের মানুষের উপর আয়করের নতুন বোঝা চাপাতে লোকসভায় আয়কর বিল পেশ করেছেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বিরোধীদের চাপে সেই বিল সিলেক্ট কমিটিতে পাঠাতে বাধ্য হয়েছে স্বৈরাচারী বিজেপি সরকার। যতক্ষণ না সেই সিলেক্ট কমিটি (Select Committee) বিলটিকে স্বীকৃতি দিচ্ছে, তার আগে বিল পাস হবে না লোকসভায় (Loksabha)।

বৃহস্পতিবার সংসদে আয়কর বিল (Income Tax Bill) পেশের সময় সন্দিহান ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিরোধীদের প্রবল চাপের মুখে তিনি স্পিকার ওম বিড়লাকে (Speaker Om Birla) সেই বিল সর্বদলীয় সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষে সওয়াল করেন। এরপরই স্পিকারের তত্ত্বাবধানে তৈরি হয় ৩১ সদস্যের আয়কর বিল সিলেক্ট কমিটি (Select Committee)।

এই কমিটিতে তৃণমূলের (TMC) পক্ষ থেকে রয়েছেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। দেশের জনগণের স্বার্থে যেভাবে তৃণমূল সাংসদরা সংসদে (Parliament) বিজেপির নীতির প্রতিবাদ করেছেন, বাংলার বঞ্চনার প্রতিবাদ করেছেন, সেভাবেই প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার মহুয়া অন্যান্য সাংসদদের সঙ্গে আয়কর বিল নিয়ে আলোচনা চালাবেন।

আয়কর বিলের (Income Tax Bill) সিলেক্ট কমিটির চেয়ারম্যান হিসাবে বেছে নেওয়া হয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডাকে। বিজেপির পক্ষ থেকে রয়েছেন নিশিকান্ত দুবের মতো সাংসদও। বাকযুদ্ধে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) অপমান করা নিশিকান্তকে যোগ্য জবাব দেওয়ার সুযোগ পাবেন সিলেক্ট কমিটিতে তৃণমূল সাংসদ।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...