Friday, April 3, 2026

এবছর প্রথা মেনেই বসন্ত উৎসব বিশ্বভারতীতে, অবাধ প্রবেশে লাগাম

Date:

Share post:

বসন্ত বন্দনা বিশ্বভারতীর (Visva-Bharati) সুপ্রাচীন ঐতিহ্য। তবে গোটা বাংলায় যেভাবে দোল উৎসব অনুষ্ঠিত হয় তার থেকে ভিন্ন ভাবেই বসন্ত বন্দনা হত। যদিও বাণিজ্যিক কারণে একটা দীর্ঘ সময় দোলের সঙ্গেই বসন্ত উৎসব পালন করে সাধারণ মানুষের জন্য দরজা খুলে দেওয়া হয়। এবছর যদিও পুরোনো প্রথাতেই ফিরে যাচ্ছে বিশ্বভারতী। ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ে পালিত হবে বসন্ত উৎসব (Basanta Utsav)।

রাজ্যে দোলযাত্রা (Dolyatra) পালিত হবে ১৪ মার্চ। তার তিনদিন আগেই বিশ্বভারতী (Visva-Bharati) পড়ুয়া, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মীদের নিয়ে পালন করবে বসন্ত বন্দনা (Basanta Bandana)। রবীন্দ্র নৃত্য-গানে ভরে উঠবে পলাশে ভরা শান্তিনিকেতন। তবে বাহিরাগতদের প্রবেশাধিকার থাকবে না। সম্পূর্ণ নিজস্ব আঙ্গিকে হবে অনুষ্ঠান।

২০১৯ সাল থেকে বিশ্বভারতীতে (Visva-Bharati) বসন্ত বন্দনায় জনসাধারণের প্রবেশে বাধা। সেই বছর থেকেই তৎকালীন উপাচার্য (Vice-chancellor) বিদ্যুৎ চক্রবর্তীর বাধায় বিশ্বভারতীতে অনুষ্ঠিত হয়নি বসন্ত উৎসবও। এরপর দুবছর করোনার প্রকোপে বন্ধ থাকে উৎসব পালন। ফের ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত সেই বিদ্যুৎ চক্রবর্তীর বাধাতেই অনুষ্ঠিত হতে পারেনি শতাব্দী প্রাচীন প্রথা। তবে গতবছর থেকে প্রথামাফিক বসন্ত বন্দনা পালন করছেন নিজেদের মধ্যে। এবারেও সেই একইভাবে জনসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে প্রথার বসন্ত বন্দনা পালিত হবে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...