Saturday, April 4, 2026

পুণ্যার্থীদের যন্ত্রণার মধ্যে ফেলা! দিল্লি-পদপিষ্টের ঘটনায় অব্যবস্থাকে নিশানা মমতার

Date:

Share post:

গোটা দেশকে প্রয়াগরাজে (Prayagraj) বিপুল আয়োজনের হাতছানি দিয়ে এখনও ডেকে চলেছে ডবল ইঞ্জিন যোগী সরকার। তাতে নিজেদের পকেট ভরলেও একের পর এক দুর্ঘটনায় মৃত্যুতে ঘর খালি হচ্ছে দেশের সাধারণ মানুষ, পুণ্যার্থীদের। শনিবার ফের এক মর্মান্তিক দুর্ঘটনা নতুন দিল্লি রেলস্টেশনে (NDLS)। অব্যবস্থার জন্যই এই ধরনের ঘটনা, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

ইতিমধ্যেই কোনও ধরনের কেন্দ্রীয় সাহায্য ছাড়া সুষ্ঠুভাবে সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) অনুষ্ঠিত করে বাংলার সরকারে দেখিয়ে দিয়েছে প্রসাশনিক উদ্যোগ কীভাবে নিলে নির্বিঘ্নে এতবড় আয়োজন করা সম্ভব হয়। কার্যত, সেই কথা মনে করিয়েই বাংলার মুখ্যমন্ত্রীর (Chief Minister) দাবি, দিল্লিতে পদপিষ্টের (stampede) ঘটনায় ১৮ জনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক, গভীর হৃদয়বিদারক। এই বেদনাদায়ক ঘটনা স্পষ্ট করে দিচ্ছে সতর্ক পরিকল্পনা (careful planning) ও ব্যবস্থাপনার গুরুত্ব, বিশেষ করে যেখানে নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন উঠে আসে।

সেই সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, মহা কুম্ভে (Mahakumbh) যাওয়ার পথে তীর্থযাত্রীদের যথাযথ সহায়তা এবং সুযোগ-সুবিধা প্রাপ্য ছিল, যন্ত্রণা নয়। এই ধরনের যাত্রায় নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...