Wednesday, June 24, 2026

খুন করে গা-ঢাকা দেওয়া! আমেরিকা থেকে বিমান নামতেই গ্রেফতার ২

Date:

Share post:

ভারত থেকে জীবন ও জীবিকার সন্ধানে বহু ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেন। তার মধ্যে একটা বড় অংশই যে বেআইনিভাবে পাড়ি দেয়, তা প্রকাশ্যে এসেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অবৈধ নাগরিকদের ফেরৎ পাঠানোর (deportation) কাজ শুরু করতেই। তবে সবাই যে জীবিকার সন্ধানে যান না, অনেকেই অপরাধ থেকে বাঁচতে পাড়ি দেন, তা হাতে নাতে প্রমাণ হয়ে গেল আমেরিকা থেকে দ্বিতীয় বিমান অবতরণের পরই। গ্রেফতার করা হল বিমান আসা দুই পঞ্জাবের (Punjab) বাসিন্দাকে।

শনিবার রাতে ভারতের বিভিন্ন রাজ্যের ১১৬ জন নাগরিককে নিয়ে পঞ্জাবের অমৃতসরে (Amritsar) অবতরণ করে দ্বিতীয় বিমান। সেই বিমানেই ছিলেন প্রদীপ ও সন্দীপ নামে দুই যুবক। ট্রাম্পের পরানো শিকল থেকে যেখানে বাকি ভারতীয়রা অমৃতসর বিমান বন্দরেই মুক্তি পেয়েছেন, সেখানে মুক্তি মিলল না প্রদীপ, সন্দীপের।

অভিযোগ, ২০২৩ সালের জুন মাসে পাতিয়ালায় (Patiala) একটি খুনের ঘটনায় অভিযুক্ত এই দুইজন। তারপরেই দেশ ছেড়ে পালায় দুজন। আশঙ্কা করা হচ্ছে ভারতীয় আইনি জটিলতা থেকে বাঁচতেই আমেরিকায় গা-ঢাকা দেওয়ার চেষ্টা করে দুই খুনের আসামী।

শনিবার আমেরিকার বিমান ভারতের পৌঁছানোর আগেই পঞ্জাব (Punjab) প্রশাসনের কাছে তালিকা এসে পৌঁছায়, কারা সেই বিমানে ফিরছেন (deportation)। সেই তালিকা পেয়েই পঞ্জাব পুলিশ অভিযুক্ত প্রদীপ ও সন্দীপকে নিহ্নিত করতে পারে। এরপর শনিবার অমৃতসরে (Amritsar) বিমান অবতরণের পরে পাতিয়ালা পুলিশ (Patiala Police) গ্রেফতার করে দুই অপরাধীকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...