Saturday, April 4, 2026

নাবালক নাতির সামনে বৃদ্ধাকে বঁটির কোপ! অস্ত্র দেখিয়ে লুটের অভিযোগ মালদহে

Date:

Share post:

মালদহের (Maldah) হবিবপুর থানার বুলবুল চন্ডির তিন নম্বর কেন্দুয়া গ্রামে রবিবার ভোররাতে নাবালক নাতির সামনে বৃদ্ধাকে বঁটির কোপ। অস্ত্র দেখিয়ে লুটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত আন্নাবালা মৃধাকে রক্তাক্ত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে (Maldah Medical College & hospital) ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বঁটি উদ্ধার করেছে। পরিবারের দাবি, বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ (CRPF) জওয়ান হিসেবে কর্মরত। বাড়িতে তাঁর স্ত্রী দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়,মালদহের হবিপুর থানা এলাকায় কীর্তনের অনুষ্ঠান চলছিল। সেই সুযোগ নিয়ে বৃদ্ধার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। মাইকের শব্দের কারণে পরিবারের চিৎকার শুনতে পারেননি প্রতিবেশীরা। নাতি জানিয়েছে, প্রথমে আন্নাবালাদেবীর ঘরে গিয়ে তাণ্ডব চালায় আততীয়ারা। বৃদ্ধা প্রতিরোধের চেষ্টা করলে দুষ্কৃতীরা ঘরে থাকা বঁটির দিয়ে ঠাকুমাকে কোপায় বলে অভিযোগ নাবালকের। তারপর নগদ টাকা ও সোনার গয়না লুট করে। পাশের ঘরেও লুটপাট চালায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...