Wednesday, June 24, 2026

মালদহের আম দিয়ে তৈরি হবে সুস্বাদু ওয়াইন!

Date:

Share post:

অনেক ধরনের ওয়াইন খেয়েছেন। কিন্তু কখনও সুস্বাদু আমের ওয়াইন পরখ করে দেখেছেন? তারই সুস্বাদু স্বাদ এনে দিতে চলেছে এ রাজ্যের মালদহ জেলা। এবার বিশ্বখ্যাত মালদহের আম থেকে ওয়াইন তৈরির পরিকল্পনা শুরু হয়েছে।

মালদহ জেলা উদ্যানপালন দফতরের উপ অধিকর্তা সামন্ত লায়েক জানিয়েছেন, আম থেকে ওয়াইন তৈরি করা যায় কি না, সেই বিষয়টি নিয়ে প্রস্তুতি তুঙ্গে। মালদহে আমের উৎপাদন বেশি। বিখ্যাত ফজলি আম থেকে শুরু করে ল্যাংড়া, হিমসাগর, আশ্বিনা প্রজাতির আম এখানে পাওয়া যায়। ওয়াইন ছাড়াও জুস, আমসত্ত্ব, আমের পাঁপড়, আমের পাউডার তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, সুরা তৈরির ব্যাপারটি শীঘ্রই শুরু হয়ে যাবে। প্রথমেই দেখা হবে, কোন প্রজাতির আম থেকে সুস্বাদু সুরা তৈরি হতে পারে। সেই সঙ্গে দেখা হবে, কাঁচা বা পাকা— কোন ধরনের আম থেকে ভাল সুরা তৈরি করা যায়। এছাড়া দেখা হবে, সুরায় কতটা ম্যাঙ্গো ফ্লেভার দিলে তা সুরাপ্রেমীদের ভালো লাগবে।

জেলা উদ্যানপালন দফতরের উপ অধিকর্তা জানান, ইতিমধ্যেই বেশ কয়েকজন উদ্যোগপতি এগিয়ে এসেছেন। মালদহে এবছর ৩১ হাজার ৮০০ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...