Wednesday, June 24, 2026

দিল্লির পর এবার ভূমিকম্পে কাঁপল বিহার

Date:

Share post:

দিল্লির পর এবার ভূমিকম্পে কাঁপল বিহার। সোমবার সিওয়ান জেলার বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয় কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। কম্পনটির উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সোমবার ভোরে রাজধানী দিল্লিতেও অনুভূত হয়েছিল ভূমিকম্প। সকাল ৫টা ৩৬ মিনিটে আচমকাই কেঁপে ওঠে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, দিল্লির ভূমিকম্পের মাত্রা ছিল ৪, তবে উৎসস্থল ছিল মাত্র ৫ কিলোমিটার গভীরে।

একই দিনে দিল্লি ও বিহারে ভূমিকম্প হওয়ায় ভূতত্ত্ববিদদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় টেকটোনিক প্লেটের গতিবিধির কারণেই এই ধরনের কম্পন ঘটে থাকে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...